অন্যায়ের প্রতিবাদ, সত্যের সংরক্ষণ

বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধের নির্মোহ এবং স্থায়ী তথ্যভাণ্ডার।

13+

খুন

17+

ধর্ষণ

সাম্প্রতিক খবর

খুন

চিকিৎসক নাফিসাকে আটকে রেখে ও অবহেলায় হত্যার অভিযোগ: শিমু নাসের স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুমের মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী মো. মশিউর রহমান শাহ স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন। মহানগর হাকিম জুয়েল রানা মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন নিহতের চিকিৎসক স্বামী রহমত রশীদ, চিকিৎসক শ্বশুর মোহাম্মদ আবদুর রশীদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং আত্মীয় সিমু নাসের। অভিযোগে বলা হয়, প্রেমের বিয়ের পর অপেক্ষাকৃত কম সচ্ছল পরিবারের হওয়ায় নাফিসার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আসামিরা। স্বামী ও শ্বশুর চিকিৎসক হওয়া সত্ত্বেও পোস্ট-পার্টাম ডিপ্রেশনসহ নানা শারীরিক জটিলতায় ভোগা নাফিসার চিকিৎসায় তাঁরা চরম অবহেলা করেন এবং তাঁর এফসিপিএস পরীক্ষার প্রস্তুতিতে বাধা দেন। মৃত্যুর আগে নাফিসা ফেসবুকেও এই পারিবারিক নির্যাতনের কথা জানিয়েছিলেন। এজাহার অনুযায়ী, গত ২ জুন থেকে টানা তিন দিন নাফিসাকে খাবার না দিয়ে ও সন্তানের থেকে দূরে রেখে কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। ৪ জুন তাঁর মা গিয়ে তালা খোলানোর পর, নাফিসা ভাত খেতে চেয়েই মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত কাছের হাসপাতালে না নিয়ে ইচ্ছাকৃতভাবে দেরি করে বারডেম হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অভিযোগে আরও বলা হয়, আসামিরা নিজেদের পেশাগত প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই ভুয়া মৃত্যুসনদ তৈরি করে তড়িঘড়ি করে লাশ দাফন করেন। বাদীপক্ষ একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ও আলামত ধ্বংসের চেষ্টা আখ্যা দিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন →
খুন

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আলামত নষ্টে মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁও গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর আলামত নষ্ট করতে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বজনরা জানান, রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন সোহেল। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে স্ত্রী ও অন্য স্বজনরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় উঠানে সোহেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশেই তাঁর মোটরসাইকেলটি জ্বলছিল। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে সোহেলকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। মাদক বা ভাঙারি ব্যবসাকেন্দ্রিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন →
ধর্ষণ

গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট: প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৭-৮ জনের একটি দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এই পাশবিক নির্যাতন চালায়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ওই নারীকে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। প্রায় দুই ঘণ্টা পর তাঁকে অসুস্থ অবস্থায় ঘরে ফিরিয়ে এনে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর মা হামলাকারীদের মধ্যে ৩-৪ জনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। বুধবার সকালে এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ভুক্তভোগী নারী থানায় রয়েছেন। লিখিত এজাহার দায়েরের পর তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন →
ধর্ষণ

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার, স্থানীয়দের গণপিটুনি

সকাল ১১টার দিকে এক শিশু ওষুধ কিনতে শফিকুল ইসলামের (৪০) ফার্মেসিতে যায়। এ সময় শফিকুল শিশুটিকে ফার্মেসির পেছনের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে আটক করে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শফিকুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিস্তারিত পড়ুন →
ধর্ষণ

ভয়াবহ হারে বাড়ছে ধর্ষন, মাত্র ৪ মাসে ৩০০ নথিবদ্ধ ধর্ষন। কি আছে বাংলাদেশের ভবিষ্যত?

বাংলাদেশের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র ৪ মাসে ধর্ষন নথিবদ্ধ হয়েছে ৩০০ এর অধিক এবং প্রকৃত অবস্থা আরো ভয়াবহ। এই ধর্ষন রোধে অপরাধনামা'র এই বিশেষ প্রতিবেদন।

বিস্তারিত পড়ুন →
হত্যাচেষ্টা

কুষ্টিয়ায় পৌর ভবনের ভেতরে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কার্যালয়ের ভেতরে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত শফিকুল কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক কাউন্সিলর এস এম রফিকের ছোট ভাই। আহত শফিকুল ও তার মায়ের অভিযোগ, সকালে পৌরসভার সামনে স্থানীয় বাসিন্দা নয়ন, তার ছেলে আফ্রিদিসহ ৭-৮ জনের একটি দল হঠাৎ শফিকুলের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে শফিকুল দৌড়ে পৌর ভবনের ভেতরে ঢুকে পড়লে সেখানেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর পৌরসভা চত্বর ও প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সামনে রক্তের দাগ দেখা যায়। এই ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে অভিযুক্ত নয়ন হোসেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শফিকুল অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ। তাকে হয়তো বিক্ষুব্ধ জনতা মারধর করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত পড়ুন →
ধর্ষণ

ময়মনসিংহের ধোবাউড়ায় ফুল দেওয়ার প্রলোভনে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: চার তরুণের স্বীকারোক্তি

ময়মনসিংহ ধোবাউড়ায় কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার চার তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ও বুধবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিফ মিয়া (১৯), রাকিব মিয়া (২১), মারুফ মিয়া (১৯) ও মো. সাঈম মিয়া (১৯) নিজেদের দায় স্বীকার করেন। তারা আদালতকে জানান, শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর সে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে শিশুটিকে জীবিত অবস্থায় কংস নদে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে কাদার মধ্যে পুঁতে রাখেন তারা। এর আগে, গত রোববার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। পরে বাড়ি থেকে ৫০০ গজ দূরে কংস নদের বাঁকে তল্লাশি চালিয়ে নদীর তলদেশে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। রাতে দাফনের প্রস্তুতিকালে শিশুটির স্পর্শকাতর স্থানে ক্ষত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার। সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, জেলা আইনজীবী সমিতির সভাপতি নূরুল হক ঘোষণা দিয়েছেন, এই নৃশংস ঘটনায় জড়িতদের পক্ষে কোনো আইনজীবী আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না। বুধবার বিকেলে নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। তিনি এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং আইনমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

বিস্তারিত পড়ুন →
খুন

নারায়ণগঞ্জের বন্দরে ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঝাউতলা এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন সেলুন কর্মচারী। জানা গেছে, এই দম্পতি গত পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পলাতক জনিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন →
খুন

রাউজানে আত্মীয়ের বাড়ির সিঁড়ি থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে আত্মীয়ের বাড়ির সামনের সিঁড়ি থেকে মুহাম্মদ রাশেদ (৩৬) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে তিনি নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। স্থানীয় সূত্র ও সমাজকল্যাণ কমিটির তথ্যমতে, সোমবার রাত ১২টার দিকে রাশেদ ওই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে গভীর রাত হওয়ায় এবং ভেতর থেকে কণ্ঠ চিনতে না পারায় বাড়ির কেউ দরজা খোলেননি। ওই সময় বাড়িতে কেবল দুজন নারী অবস্থান করছিলেন। সকালে স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির সিঁড়িতে মাথায় গুরুতর জখমসহ রাশেদের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত পড়ুন →
খুন

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইকালে ছুরিকাঘাতে যুবক নিহত, পরিকল্পিত হত্যার সন্দেহ পুলিশের

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ব্রিজের ওপর মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তরিকুল ইসলাম পবন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সাথে থাকা অজ্ঞাত এক নারী আরোহীও আহত হয়েছেন। নিহত পবন রাজধানীর পোস্তগোলা শ্যামপুর এলাকার শফিকুল ইসলাম মাসুদের ছেলে। চলন্ত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়ে পবন ও তার সঙ্গী রাস্তায় লুটিয়ে পড়লে ঘাতকরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পবনকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনাকে নিছক ছিনতাই মানতে নারাজ পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, ঘটনাটি রহস্যজনক। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা মোট পাঁচজন দুটি মোটরসাইকেল নিয়ে রাতে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এটি সাধারণ ছিনতাই নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

বিস্তারিত পড়ুন →
অন্যান্য

গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে স্বজনদের হামলা ও ব্যাপক ভাঙচুর

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসলের সময় কথা কাটাকাটির জেরে রাহাত (১৫) নামের এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ ওঠে। একই গ্রামের সাকিব (১৫) ও রিফাত (১৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এই ঘটনার জেরে বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে নিহত রাহাতের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্ত সাকিব ও রিফাতের বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়। এমনকি বিক্ষুব্ধরা বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা করেন। পরে আশপাশের বাসিন্দাদের হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে রাহাতের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে।

বিস্তারিত পড়ুন →
ধর্ষণ

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, দূর্ধর্ষ ডাকাতি আটক ৫

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তাঁর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তাঁরা সবাই স্থানীয় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর প্রবাসীর স্ত্রী এবং তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। বর্তমানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও ধর্ষণের সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।