আমাদের সম্পর্কে
"সত্য যখন আপসহীন, অপরাধ তখন দিশেহারা।"
অপরাধনামা কেবল একটি সংবাদমাধ্যম বা ওয়েবসাইট নয়, এটি একটি আপসহীন প্রতিবাদী প্ল্যাটফর্ম। একটি নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ বা পক্ষপাতিত্ব নেই; আমাদের একমাত্র দায়বদ্ধতা সত্য ও ন্যায়ের প্রতি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের সামগ্রিক অপরাধের মাত্রা কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, নির্ভীক অনুসন্ধান ও সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ সমাজ নিশ্চিত করতে।
আপনাদের চারপাশে ঘটে যাওয়া যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা ক্রিমিনাল অফেন্সের তথ্য নির্দ্বিধায় আমাদের দিন। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো পক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে প্রতিটি তথ্যের পুঙ্খানুপুঙ্খ ফ্যাক্ট-চেক করবো এবং চরম নিরপেক্ষতার সাথে রিপোর্ট করে তা জনসমক্ষে তুলে ধরবো।