← সকল সংবাদে ফিরে যান
গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট: প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ
📅 2026-06-18📂 ধর্ষণ📍 ময়মনসিংহ🏷️ গফরগাঁও, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৭-৮ জনের একটি দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এই পাশবিক নির্যাতন চালায়।
অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ওই নারীকে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। প্রায় দুই ঘণ্টা পর তাঁকে অসুস্থ অবস্থায় ঘরে ফিরিয়ে এনে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর মা হামলাকারীদের মধ্যে ৩-৪ জনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন।
বুধবার সকালে এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভুক্তভোগী নারী থানায় রয়েছেন। লিখিত এজাহার দায়েরের পর তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।