← সকল সংবাদে ফিরে যান

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, দূর্ধর্ষ ডাকাতি আটক ৫

📅 2026-06-09📂 ধর্ষণ📍 চট্টগ্রাম🏷️ মাতামুহুরি, কক্সবাজার
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তাঁর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তাঁরা সবাই স্থানীয় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর প্রবাসীর স্ত্রী এবং তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। বর্তমানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও ধর্ষণের সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।