← সকল সংবাদে ফিরে যান
বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই যুবককে পিটিয়ে হত্যা, আটক ১
📅 2026-06-19📂 খুন📍 রাজশাহী🏷️ লক্ষ্মীপুর গ্রাম, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় জমি নিয়ে বিরোধের জেরে সুমন (৩৭) ও ইয়াসিন আলী (৩৩) নামের দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুমন লক্ষ্মীপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং ইয়াসিন একই গ্রামের জামিল আহমেদের ছেলে। আজ সোমবার সকাল ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে জামিল আহমেদ ও সুমনের পরিবারের সঙ্গে প্রতিবেশী রেজাউলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রেজাউলের পরিবারের লোকজন সুমন ও ইয়াসিন আলীকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আলী মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাকিব নামের আরও একজন গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।
সোর্স লিংক দেখুন →