← সকল সংবাদে ফিরে যান
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ ৩ যুবক গ্রেফতার
📅 2026-06-15📂 ধর্ষণ📍 খুলনা🏷️ যশোর শার্শা
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ জুন) এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) নামের আরও দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠানে বের হলে আসামিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। সেখানে প্রধান আসামি হাসিব আল হাসান তাঁকে প্রথম ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাঁকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।