← সকল সংবাদে ফিরে যান
আশুলিয়ায় প্রতিবন্ধী স্ত্রীর অসুস্থতার সুযোগ নিয়ে মেয়েকে ৫ মাস ধরে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
📅 2026-06-16📂 ধর্ষণ📍 ঢাকা🏷️ আশুলিয়া, ঢাকা
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মেয়ের অভিযোগ, তার মা প্রতিবন্ধী। মায়ের এই অসুস্থতার সুযোগ নিয়ে গত পাঁচ মাস ধরে তার বাবা তাকে ধর্ষণ করে আসছিলেন। বাধা দিলে তাকে মারধর করা হতো এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।
সোমবার সকালে অভিযুক্ত ব্যক্তি আবারও ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী কৌশলে বাসা থেকে বের হয়ে তার কর্মস্থলে (পোশাক কারখানা) চলে যান। সেখানে তিনি সহকর্মীদের সব খুলে বলেন। পরে সহকর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগী মেয়ে তার বাবার এই ন্যাক্কারজনক কাজের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শুধু মেয়েকে দিয়েই জোরপূর্বক চাকরি করাতেন না, বরং তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়েও ভিক্ষাবৃত্তি করাতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।