← সকল সংবাদে ফিরে যান
ময়মনসিংহে কংস নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ পুলিশের
📅 2026-06-15📂 ধর্ষণ📍 ময়মনসিংহ🏷️ ধোবাউড়া, ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর কংস নদ থেকে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে নদের বাঁকে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
শুরুতে স্বজনেরা এটিকে স্বাভাবিক মৃত্যু ভাবলেও দাফনের আগে গোসল করানোর সময় শিশুটির স্পর্শকাতর স্থানে ক্ষত দেখতে পান। এরপর দাফন স্থগিত রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। অপরাধীকে শনাক্ত করতে সিআইডি কাজ করছে।