← সকল সংবাদে ফিরে যান
সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ ও হত্যার হুমকি, গ্রেপ্তার ১
📅 2026-06-15📂 ধর্ষণ📍 রাজশাহী🏷️ রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. হানিফ শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পরিবারের সদস্যরা কৌশলে তাকে আটকে রেখে ৯৯৯-এ কল দিলে সলঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, অভিযুক্ত হানিফ শেখ শিশুটিকে বিদ্যালয়ের কাছের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে তা গোপন রেখেছিল।
সম্প্রতি শিশুটির অস্বাভাবিক আচরণ ও শারীরিক অসুস্থতা দেখে তার মা জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এরপরই পরিবার অভিযুক্তকে আটকের পদক্ষেপ নেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।