← সকল সংবাদে ফিরে যান
ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে বিএনপি সাংসদ এর বক্তব্য প্রত্যাহার দাবিতে—বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
📅 2026-06-15📂 অন্যান্য📍 ঢাকা🏷️ ঢাকা মহানগরী
গতকাল ইসলামি ফরজে আইন পর্দার বিধান এর প্রতি বিএনপি নেতার অরুচিকর মন্তব্যে তোলপাড় শুরু হয় দেশের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে।
বিভিন্ন ধারার ও দলের ইসলামপন্থীরা এ বিষয়ের তীব্রনিন্দা জানায়, এবং তাকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে বলেন।
এটির ই ফলশ্রুতিতে গতকাল রাত ১০:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে।