← সকল সংবাদে ফিরে যান

সংসদে বোরকা-হিজাব নিয়ে সংসদ সদস্যের কটূক্তি: তীব্র প্রতিবাদ খতমে নবুয়ত বাংলাদেশের

📅 2026-06-14📂 অন্যান্য📍 ঢাকা
সংসদে বোরকা-হিজাব নিয়ে সংসদ সদস্যের কটূক্তি: তীব্র প্রতিবাদ খতমে নবুয়ত বাংলাদেশের
জাতীয় সংসদে নারীদের বোরকা ও হিজাব নিয়ে এক সংসদ সদস্যের বিদ্রূপাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। রোববার রাতে দলটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার। জাতীয় সংসদের মতো সর্বোচ্চ প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কোনো নারীর ধর্মীয় পোশাক নিয়ে উপহাস করা অত্যন্ত দুঃখজনক, দায়িত্বহীন এবং শালীন রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। মাওলানা রাব্বানী অবিলম্বে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একইসঙ্গে তিনি সংসদে এবং রাজনীতিতে শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।